নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭: আবেদন শুরু ১ সেপ্টেম্বর
নটর ডেম কলেজ,
ঢাকা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কলেজটিকে এই ভর্তির অনুমতি
প্রদান করেছে। ভর্তির আবেদন ১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ১২:০১ মিনিট থেকে শুরু হয়ে ১০ই
সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০ টা পর্যন্ত চলবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ভর্তির ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার নিয়মাবলী নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
এক নজরে নটর ডেম কলেজ ভর্তি ২০২৬-২০২৭
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | নটর ডেম কলেজ, ঢাকা |
| শিক্ষাবর্ষ | ২০২৬-২০২৭ |
| আবেদন শুরুর তারিখ | ১ সেপ্টেম্বর ২০২৬ (রাত ১২:০১ মিনিট) |
| আবেদনের শেষ তারিখ | ১০ সেপ্টেম্বর ২০২৬ (দুপুর ১২:০০ টা) |
| আবেদন ফি | ৫০০/- টাকা (অফেরতযোগ্য, bKash-এর মাধ্যমে) |
| আবেদন ওয়েবসাইট | ndc.edu.bd |
| হেল্পলাইন নম্বর | ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২ (সকাল ৮:০০ থেকে বিকাল ৪:০০ |
আবেদনের ন্যূনতম যোগ্যতা (GPA)
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এসএসসিতে পঠিত বিষয়সমূহের মধ্যে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। (এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। 'O' Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।)
- বিজ্ঞান বিভাগ (বাংলা মাধ্যম): ৫.০০
- বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম): ৫.০০
- ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম): ৪.০০
- মানবিক (বাংলা মাধ্যম): ৩.০০
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যোগ্যতা:
- বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা: ৪.২৫
- বিজ্ঞান থেকে মানবিক: ৩.৫০
- ব্যবসায় শিক্ষা থেকে মানবিক: ৩.৫০
বিভাগভিত্তিক আসন সংখ্যা
- বিজ্ঞান (বাংলা মাধ্যম): ১৮১০টি
- বিজ্ঞান (ইংরেজি মাধ্যম): ৩২০টি
- ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম): ৭৫০টি
- মানবিক (বাংলা মাধ্যম): ৪১০টি
ভর্তি পরীক্ষা ও চূড়ান্ত মননোনয়ন প্রক্রিয়া
১. লিখিত পরীক্ষা:
আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার
তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে প্রবেশপত্রে পাওয়া যাবে।
২. মেধাক্রম ও মৌখিক পরীক্ষা: এসএসসি-তে প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
- বিজ্ঞান (বাংলা): ১৯০০ জন
- বিজ্ঞান (ইংরেজি): ৪০০ জন
- মানবিক: ৬০০ জন
- ব্যবসায় শিক্ষা: ৮৫০ জন
চূড়ান্তভাবে জিপিএ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী নির্বাচিত করা হবে।
৩. দ্বিতীয়
তালিকা: আসন ফাঁকা থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী দ্বিতীয় তালিকা প্রকাশ
করা হবে।
পরীক্ষার বিষয়সমূহ (এসএসসি সিলেবাস ২০২৬ অনুযায়ী)
- বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।
- মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।
- ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।
(নোট: বিভাগ পরিবর্তনকারী প্রার্থীদের ক্ষেত্রে—যারা বিজ্ঞান থেকে মানবিক/ব্যবসায় শিক্ষায় আবেদন করবে তারা বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে আবেদন করবে তারা ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দেবে।)
গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী ও সতর্কতা
- অনলাইন আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্টআউট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে।
- পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হলে ফল প্রকাশের একদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে।
- ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে।
- ভুল বা অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং টাকা ফেরত দেওয়া হবে না।
বিশেষ দ্রষ্টব্য: কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান, আইডি কার্ড ব্যবহার এবং নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।
নিয়মিত শিক্ষাসংক্রান্ত
আপডেট ও তথ্য পেতে Prothomlink.com -এর সাথেই থাকুন।
আরো পড়ুন>>
- অস্ট্রিয়ায় World Leaders Convention 2027 | আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে আবেদনের সুযোগ
- সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ ২০২৭-২৮ (Fully Funded) — বাংলাদেশিদের আবেদন গাইড
- গ্রিসে Global Peace Summit 2026: ৩০ জন পাবেন সম্পূর্ণ ফান্ডেড সুযোগ
- দক্ষিণ কোরিয়ায় সম্পূর্ণ অর্থায়নে প্রশিক্ষণ | World Bank GovTech AI Bootcamp 2026

