Type Here to Get Search Results !

নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭: আবেদন কবে জানুন

SB 0
নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭: আবেদন কবে জানুন

নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭: আবেদন শুরু ১ সেপ্টেম্বর

নটর ডেম কলেজ, ঢাকা ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কলেজটিকে এই ভর্তির অনুমতি প্রদান করেছে। ভর্তির আবেদন ১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ১২:০১ মিনিট থেকে শুরু হয়ে ১০ই সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০ টা পর্যন্ত চলবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ভর্তির ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার নিয়মাবলী নিচে বিস্তারিত তুলে ধরা হলো।


এক নজরে নটর ডেম কলেজ ভর্তি ২০২৬-২০২৭

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নাম নটর ডেম কলেজ, ঢাকা
শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭
আবেদন শুরুর তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬ (রাত ১২:০১ মিনিট)
আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬ (দুপুর ১২:০০ টা)
আবেদন ফি ৫০০/- টাকা (অফেরতযোগ্য, bKash-এর মাধ্যমে)
আবেদন ওয়েবসাইট ndc.edu.bd
হেল্পলাইন নম্বর ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২ (সকাল ৮:০০ থেকে বিকাল ৪:০০

আবেদনের ন্যূনতম যোগ্যতা (GPA)

বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এসএসসিতে পঠিত বিষয়সমূহের মধ্যে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। (এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। 'O' Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।)

  • বিজ্ঞান বিভাগ (বাংলা মাধ্যম): ৫.০০
  • বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম): ৫.০০
  • ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম): ৪.০০
  • মানবিক (বাংলা মাধ্যম): ৩.০০


বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যোগ্যতা:

  • বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা: ৪.২৫
  • বিজ্ঞান থেকে মানবিক: ৩.৫০
  • ব্যবসায় শিক্ষা থেকে মানবিক: ৩.৫০


বিভাগভিত্তিক আসন সংখ্যা

  • বিজ্ঞান (বাংলা মাধ্যম): ১৮১০টি
  • বিজ্ঞান (ইংরেজি মাধ্যম): ৩২০টি
  • ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম): ৭৫০টি
  • মানবিক (বাংলা মাধ্যম): ৪১০টি


ভর্তি পরীক্ষা ও চূড়ান্ত মননোনয়ন প্রক্রিয়া

. লিখিত পরীক্ষা: আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে প্রবেশপত্রে পাওয়া যাবে।

২. মেধাক্রম ও মৌখিক পরীক্ষা: এসএসসি-তে প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

  • বিজ্ঞান (বাংলা): ১৯০০ জন
  • বিজ্ঞান (ইংরেজি): ৪০০ জন
  • মানবিক: ৬০০ জন
  • ব্যবসায় শিক্ষা: ৮৫০ জন

চূড়ান্তভাবে জিপিএ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী নির্বাচিত করা হবে।

৩. দ্বিতীয় তালিকা: আসন ফাঁকা থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে।

নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২০২৭: আবেদন কবে জানুন


পরীক্ষার বিষয়সমূহ (এসএসসি সিলেবাস ২০২৬ অনুযায়ী)

  • বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।
  • মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

(নোট: বিভাগ পরিবর্তনকারী প্রার্থীদের ক্ষেত্রেযারা বিজ্ঞান থেকে মানবিক/ব্যবসায় শিক্ষায় আবেদন করবে তারা বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে আবেদন করবে তারা ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দেবে।)


গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী ও সতর্কতা

  • অনলাইন আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্টআউট কপি অবশ্যই সংগ্রহ করতে হবে।
  • পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হলে ফল প্রকাশের একদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে।
  • ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে।
  • ভুল বা অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং টাকা ফেরত দেওয়া হবে না।

বিশেষ দ্রষ্টব্য: কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান, আইডি কার্ড ব্যবহার এবং নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

নিয়মিত শিক্ষাসংক্রান্ত আপডেট ও তথ্য পেতে Prothomlink.com -এর সাথেই থাকুন।


আরো পড়ুন>>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.