Type Here to Get Search Results !

ads

prothomlink ads
সত্য প্রকাশে নিবেদিত অনলাইন
BuddhaBarta
www.buddhabarta.com

বৌদ্ধধর্মীয় বিভিন্ন খবর, গল্প, ইতিহাস নিয়মিত পেতে ভিজিট করুন buddhabarta.com

পড়ুন

একাদশ শ্রেণি ভর্তি ২০২৬ কবে থেকে শুরু - Class xi Admission 2026

Shimul Barua 0

একাদশ শ্রেণি ভর্তি ২০২৬ কবে থেকে শুরু - Class xi Admission 2026
একাদশ শ্রেণি ভর্তি ২০২৬ কবে থেকে শুরু - Class xi Admission 2026

আমরা জানি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফল প্রকাশের সাথে সাথে শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে তোড়জোড়। দেশের সব শিক্ষাবোর্ডের অধীনস্থ কলেজগুলোতে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণ করে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করা হবে।

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই এই ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে শেষ করার কথা জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

গত ১০ আগস্ট সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচি

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত পুরো কার্যক্রম ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে। ভর্তি শেষ হওয়ার পরপরই বিলম্ব না করে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হবে। প্রথম বর্ষের ক্লাস শুরুর আনুষ্ঠানিক নোটিশ এখনো জারি হয়নি, তবে খুব শিগগিরই নির্দিষ্ট তারিখ উল্লেখ করে নোটিশ প্রকাশ করা হবে।”

শিক্ষার্থী ও অভিভাবকরা বোর্ড নির্ধারিত কেন্দ্রীয় অনলাইন পোর্টালে গিয়ে পছন্দক্রম অনুযায়ী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের নাম দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই পোর্টালে প্রথম ধাপের আবেদন সম্পন্ন করতে পারবেন।

এসএসসি পরীক্ষা ২০২৬-এর সার্বিক পরিসংখ্যান

চলতি বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। বেশির ভাগ শিক্ষার্থী গণিত ও ইংরেজি বিষয়ে দুর্বল ফলাফল করেছে। বিশেষ করে মানবিক বিভাগে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনই ফেল করেছে।

ছাত্র-ছাত্রীর তুলনামূলক ফলাফল

  • ছাত্রীদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ। পাস করেছে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৩ হাজার ৮৯৬ জন।
  • ছাত্রদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ। পাস করেছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫২ হাজার ৭৮০ জন।
মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। সব ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে রয়েছে।


বোর্ডভিত্তিক পাসের হার

১১টি বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সামগ্রিকভাবে সর্বনিম্ন অবস্থানে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সাধারণ ৯টি বোর্ডের মধ্যে সর্বনিম্ন ময়মনসিংহ শিক্ষা বোর্ড। 

  • ঢাকা বোর্ড: ৭১.৬৩% (শীর্ষ)
  • যশোর বোর্ড: ৬৬.২৭%
  • কুমিল্লা বোর্ড: ৬৫.৪২%
  • রাজশাহী বোর্ড: ৬৩.৬৭%
  • বরিশাল বোর্ড: ৬০.৩৫%
  • চট্টগ্রাম বোর্ড: ৫৯.৪৮%
  • সিলেট বোর্ড: ৫৮.৩৩%
  • দিনাজপুর বোর্ড: ৫৮.০৫%
  • ময়মনসিংহ বোর্ড: ৫৭.৩৯% (সাধারণ বোর্ডে সর্বনিম্ন)
  • কারিগরি শিক্ষা বোর্ড: ৫৮.২০%
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৫৫.৪৯% (সামগ্রিক সর্বনিম্ন)


এক নজরে মূল তথ্য

বিষয় মূল তথ্য
একাদশে ভর্তির সময়সীমা অনলাইন আবেদনের মাধ্যমে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি সম্পন্ন হবে
ক্লাস শুরুর সময়সূচি ভর্তি শেষ হওয়ার পরপরই ক্লাস শুরু। শিগগিরই অফিসিয়াল নোটিশ প্রকাশ হবে
এসএসসি সার্বিক ফল পরীক্ষার্থী ১৮,২৯,৪৮৫; পাস ১১,৩৮,৮৭৭; পাসের হার ৬২.২৫%; জিপিএ-৫ ১,১৬,৬৭৬
ছাত্র-ছাত্রী তুলনা ছাত্রী পাসের হার ৬৬.৬৮%, জিপিএ-৫ ৬৩,৮৯৬; ছাত্র পাসের হার ৫৭.৮৬%, জিপিএ-৫ ৫২,৭৮০
শীর্ষ ও সর্বনিম্ন বোর্ড শীর্ষ: ঢাকা (৭১.৬৩%); সাধারণ বোর্ডে সর্বনিম্ন: ময়মনসিংহ (৫৭.৩৯%); সামগ্রিক সর্বনিম্ন: মাদ্রাসা (৫৫.৪৯%)
অকৃতকার্য  মোট ৬,৯০,৬০৮ জন। মানবিক বিভাগে প্রতি ১০০ জনে ৫১ জন ফেল


ভর্তিচ্ছুকদের http://www.xiclassadmission.gov.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে। আর বিকাশ, নগদ, সোনালী ব্যাংক, টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন ফিয়ের টাকা পরিশোধ করা যাবে।

একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে। তবে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। মেধা এবং পছন্দক্রম অনুসারে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে। একাদশে ভর্তির জন্য সব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সংশ্লিষ্ট অপারেটরকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

 

যেভাবে আবেদন

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদনের সুযোগ পাচ্ছেন। শিক্ষার্থীদের অগোচরে আবেদন করিয়ে নেয়া বন্ধ করতে চলতি বছর এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বন্ধ করা হয়েছে।

http://www.xiclassadmission.gov.bd এ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। একজন সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১৫০ টাকা। এই ফি  শিক্ষার্থীকে তার এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল উল্লেখ করে আবেদন করতে পারবেন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Global Advertising

Advertise for the global promotion of your organization

Reach millions of people worldwide with powerful advertising

Advertise Now

Bottom Post Ad

Global Advertising

Advertise for the global promotion of your organization

Reach millions of people worldwide with powerful advertising

Advertise Now

Ads Area

Global Advertising

Advertise for the global promotion of your organization

Reach millions of people worldwide with powerful advertising

Advertise Now