Type Here to Get Search Results !

ads

prothomlink ads
সত্য প্রকাশে নিবেদিত অনলাইন
BuddhaBarta
www.buddhabarta.com

বৌদ্ধধর্মীয় বিভিন্ন খবর, গল্প, ইতিহাস নিয়মিত পেতে ভিজিট করুন buddhabarta.com

পড়ুন

গাণিতিক কুইজ: ২ থেকে বড়, ৩ থেকে ছোট সংখ্যা - Mathematical Quiz

Shimul Barua 0

গাণিতিক কুইজ: ২ থেকে বড়, ৩ থেকে ছোট সংখ্যা - Mathematical Quiz
গাণিতিক কুইজ: ২ থেকে বড়, ৩ থেকে ছোট সংখ্যা

প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আমরা নিয়মিত শিক্ষা বিষয়ক নানা বিষয়ে লেখবো। আজকের বিষয় ২০টি গাণিতিক কুইজ। প্রথমে প্রশ্নগুলো থাকবে, নিজেদের মাথা কাটিয়ে উত্তর খুজে বের করো। একদম শেষে আমরা প্রতিটি গাণিতিক কুইজের উত্তর দেবো। নিজের বের করা উত্তরের সাথে মিলিয় নাও। উত্তর মিলে গেলে কমেন্ট করো। তোমাদের নিজেদের সৃজনশীলতা বৃদ্ধি করতে এই কুইজগুলো অত্যান্ত কাযকর ভুমিকা পালন করবে। কথা না বাড়িয়ে চলো যাই গাণিতিক কুইজ সমাধান করি।

 ১. বিড়াল ও ইঁদুর: ৫টি বিড়াল যদি ৫ মিনিটে ৫টি ইঁদুর মারে, ১০টি বিড়াল ১০ মিনিটে কয়টি ইঁদুর মারবে?

২. ২ থেকে বড়, ৩ থেকে ছোট: ২ এবং ৩ এই দুটি সংখ্যার মাঝখানে কোন্ গাণিতিক চিহ্ন বসালে ২ থেকে বড় এবং ৩ থেকে ছোট একটি সংখ্যা পাওয়া যাবে?

৩. ৯ এর অর্ধেক ৪, ১২ এর অর্ধেক ৭: কিভাবে ৯-কে অর্ধেক করলে ৪ হয়, আবার ১২-কে অর্ধেক করলে ৭ হয়?

৪. ১টি পুকুর ও ৪টি নারিকেল গাছ: বর্গাকৃতি ১টি পুকুরের ৪ কোণায় ৪টি নারিকেল গাছ। গাছগুলোকে না কেটে বা স্থানান্তিত না করে কিভাবে পুকুরটিকে কেটে দ্বিগুণ বড় করা সম্ভব?

৫. ৩ পুত্রের বয়স: করিম সাহেবের ৩ পুত্র এবং প্রথম ২জন যমজ। ৩ পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ২৯ বছর। ৬ বছর পূর্বে ৩ পুত্রের বয়সের সমষ্টি ছিল ১২ বছর। ৩ পুত্রের বর্তমান বয়স কত?

৬. কার বয়স বেশি: ২ বছর পর জীবনের বয়স হবে. ২ বছর পর্বে জীবনের বয়স যা ছিল তার দ্বিগুণ। ৩ বছর পরে জুলির বয়স হবে, ৩ বছর পূর্বে জুলির বয়স যা ছিল তার ৩ গুণ। ৩ বছর পরে কার বয়স বেশি, জীবনের নাকি জুলির?

৭. ৫টি আপেল ও ৬ জন বালক বালিকা: ৫টি আপেলকে ৬ জন বালক বালিকাকে সমানভাগে ভাগ করে দিতে হবে। কিভাবে? (শর্ত: প্রয়োজনে প্রতিটি আপেলকে সর্বোচ্চ সমান ৩ টুকরায় কাটা যাবে।)

৮. ৪টি কাঠাল এবং ৫টি তরমুজ: ৪টি কাঠাল এবং ৫টি তরমুজের ওজনের সমষ্টি ৩২ কিলোগ্রাম। ৫টি কাঠাল এবং ৪টি তরমুজের ওজনের সমষ্টি ৩১ কিলোগ্রাম। উল্লেখ্য সব কাঠালের ওজন সমান এবং সব তরমুজও সমান ওজনবিশিষ্ট। কাঠাল ও তরমুজের ওজন কত?

৯. বাবুর্চি ও পেঁয়াজ: কোন এক বিয়ের অনুষ্ঠানে রান্না করতে এক বাবুর্চি ও তার সহকারী মোট ৪০০টি পেঁয়াজ কাটে। বাবুর্চি প্রতি মিনিটে কাটে ৩টি পেঁয়াজ এবং তার সহকারী কাটে প্রতি মিনিটে ২টি। বাবুর্চি তার সহকারীর ২৫ মিনিট পূর্বেই পেঁয়াজ কাটা বন্ধ করে। বলতে হবে, কে কয়টি পেঁয়াজ কেটেছিল এবং কার কতক্ষণ সময় লেগেছিল।

১০. বয়সের অনুপাত: ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৭: ১। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩: ১। ১৬ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত ছিল?

১১. খেলনাগাড়ির ভাগ: খেলনা গাড়ি নিয়ে খেলার সময় মিন্টু দেখল, সেন্টুর খেলনা গাড়ির সংখ্যা তার চেয়ে বেশি এবং সেন্টুকে বলল, যদি তুমি আমাকে ২টি খেলনা গাড়ি দাও তবে দুজনের খেলনা গাড়ির সংখ্যা হবে সমান সমান। সেন্টু উল্টো জোড় করে মিন্টু থেকে ২টি খেলনা গাড়ি নিয়ে হিসাব করে বলল, তার গাড়ির সংখ্যা এখন মিন্টুর দ্বিগুণ। শুরুতে কার কয়টি খেলনা গাড়ি ছিল?

১২. এক গোয়ালা ও এক লিটার দুধ: বেনু গোয়ালার কাছে ১টি কলসিতে ১০ লিটার দুধ এবং দুধ মাপার ২টি খালি পাত্র: ১টি ৫ লিটারের, অপরটি ৩ লিটারের। এক ক্রেতা ১ লিটার দুধ কিনতে চাইল। গোয়ালার কাছে যেসব পাত্র রয়েছে শুধু তা ব্যবহার করে কিভাবে ক্রেতাকে ১ লিটার দুধ দেয়া সম্ভব?

[ছবি]

দুধ ৫ লিটার ৩ লিটার

১৩. ২০ মণ ধান ও ২০ জন লোক: একটি যৌথ পরিবারের মোট সদস্য (পুরুষ, স্ত্রীলোক ও শিশু) ২০ জন। পরিবারের কর্তাব্যক্তির আদেশে ২০ মণ ধান পরিবারের সকল সদস্যের মধ্যে ভাগ করে দেয়া হবে। ভাগের নিয়ম হচ্ছে: প্রত্যেক পুরুষ পাবে ৩ মণ, প্রত্যেক স্ত্রীলোক পাবে ২ মণ, প্রত্যেক শিশু পাবে আধ মণ ধান। ভাগ করার পর কোন ধান অবশিষ্ট রইল না। পরিবারটিতে পুরুষ, স্ত্রীলোক ও শিশুর সংখ্যা কত ছিল?

১৪. তিন ভাগের এক ভাগ ও চার ভাগের এক ভাগ: দুই অংকের একটি সংখ্যার তিন ভাগের এক ভাগ ও চার ভাগের এক ভাগের যোগফল ১৪। সংখ্যাটি কত?

১৫. অর্ধকিলোমিটার লম্বা ট্রেন ও সেতু: একটি ৫০০ মিটার লম্বা মালবাহী ট্রেনের গতি ৬০ কিলোমিটার হলে অর্ধকিলোমিটার লম্বা একটি সেতু পাড়ি দিতে ট্রেনটির কতক্ষণ সময় লাগবে?

১৬. পার্কের গাছ: ১টি পার্কে  `\frac{১}{৩}`  ভাগ নারিকেলগাছ, `\frac{১}{৪}` ভাগ আমগাছ, `\frac{১}{৫}` ভাগ বটগাছ এবং ৩৯ টি ফুলের গাছ। বাগানে কোন গাছ কয়টি এবং সর্বমোট কয়টি গাছ?

১৭. ১০% লবণমিশ্রিত শরবত: ২০ গ্রাম লবণ দিয়ে ১০% লবণমিশ্রিত শরবত বানাতে কয় লিটার পানির দরকার?

১৮. ১ থেকে ১৬: প্রতিটি সংখ্যাকে একবার ব্যবহার করে ১ থেকে ১৬ পর্যন্ত সংখ্যাগুলোকে এমনভাবে বসাতে হবে যেন প্রতিটি লাইনের যোগফল ৩৪ হয়।

১৯.১/২ দিয়ে ভাগ: ৩০ কে `\frac{১}{২}` দিয়ে ভাগ করে ১০ যোগ করলে কত হয়?

২০. ছয় ঘণ্টার টেবলেট: ডাক্তার এক রোগীকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধ ঘণ্টা পরপর ১টি টেবলেট খেতে বললেন। রোগীর মোট কয়টি টেবলেটের প্রয়োজন?


গাণিতিক কুইজ উত্তর ও সমাধান

০১. বিড়াল ও ইঁদুর: ২০ টি।

০২. ২ থেকে বড়, ৩ থেকে ছোট: দশমিক চিহ্ন, ২.৩

০৩. ৯ এর অর্ধেক ৪, ১২ এর অর্ধেক ৭: ৯-কে রোমান হরফে IX লিখে মাঝখানে লাইন টেনে দুভাগ করলে উপরের অর্ধেক ৪ (IV)। একইভাবে ১২ এর অর্ধেক ৭ হয়।

০৪. ১টি পুকুর ও ৪টি নারিকেল গাছ: মধ্যের ছোট বর্গক্ষেত্রটি পুরানো পুকুর, বড় বর্গক্ষেত্রটি দ্বিগুণ বড় নতুন পুকুর। বৃত্তগুলো নারিকেল গাছ।

০৫. ৩ পুত্রের বয়স: ৬ বছর পূর্বে ৩ পুত্রের বয়সের সমষ্টি বর্তমান বয়সের সমষ্টি থেকে ৩ × ৬ =১৮ এর পরিবর্তে (২৯-১২) =১৭ বছর কম। কারণ ৬ বছর পূর্বে ৩ পুত্র ছিল না। প্রথম ২জন যমজ সুতরাং ৩য় পুত্রের জন্ম ৫ বছর পূর্বে। ৩ পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ১২, ১২ এবং ৫ বছর।

০৬. কার বয়স বেশি: ২ বছর পূর্বে জীবনের বযস ছিল ৪ বৎসর। ২ বছর পরে হবে দ্বিগুন অর্থাৎ ৮। ৩ বছর পূর্বে জীবনের বযস ছিল ৩ বৎসর। ৩ বছর পরে হবে ত্রিগুন অর্থাৎ ৯। দুজনের বয়স সমান।

০৭. ৫টি আপেল ও ৬ জন বালক বালিকা: প্রত্যেকে পাবে `\frac{৫}{৬}` আপেল। `\left(\frac{5}{6}=\frac{3}{6}+\frac{2}{6}=\frac{1}{2}+\frac{1}{3}\right)` অর্থাৎ ১টি আপেলের অর্ধেক + ১টি আপেলের `\frac{১}{৩}` ভাগ। ৩টি আপেলকে সমানভাবে মাঝখানে কেটে ৬ টুকরা এবং বাকি ২টি আপেলকে সমান তিন ভাগে কেটে ৬ টুকরা করে ভাগ করতে হবে।

০৮. ৪টি কাঠাল এবং ৫টি তরমুজ: প্রশ্নানুসারে ৯টি কাঠাল ও ৯টি তরমুজের ওজন (৩২+৩১) = ৬৩ কিলোগ্রাম। ১টি কাঠাল ও ১টি তরমুজের ওজন (`\frac{৬৩}{৯}`) = ৭ কিলোগ্রাম। ৪টি কাঠাল ও ৪টি তরমুজের ওজন (৪:৭) ২৮ কিলোগ্রাম এবং প্রশ্নানুসারে ৫টি কাঠাল ও ৪টি তরমুজের ওজন ৩১ কিলোগ্রাম। সুতরাং ১টি কাঠালের ওজন ৩১ ২৮ = ৩ কিলোগ্রাম এবং ১টি তরমুজের ওজন ৭ - ৩ = ৪ কিলোগ্রাম।

০৯. বাবুর্চি ও পেঁয়াজ: প্রশ্নানুসারে, শেষের ২৫ মিনিট সহকারী একা (২৫০ ২) = ৫০টি পেঁয়াজ কাটে। সুতরাং তারা একত্রে (৪০০ ৫০) ৩৫০টি পেঁয়াজ কাটে। ২ জনে ৫টি পেঁয়াজ কাটে ১ মিনিটে, ৩৫০টি পেঁয়াজ কাটে (৩৫০/৫) = ৭০ মিনিটে। বাবুর্চি (৭০ মিনিটে × ৩) ২১০টি পেয়াজ কাটে, সহকারী (৭০+২৫=৯৫ মিনিট: ২) কাটে ১৯০টি পেঁয়াজ কাটে।

১০. বয়সের অনুপাত: পিতা ও পুত্রের বর্তমান বয়স ৪৫ ও ১৫। ১৬ বৎসর পূর্বে পুত্রের জন্ম হয় নি।

১১. খেলনাগাড়ির ভাগ: সেন্টুর ছিল ১০টি খেলনা গাড়ি, মিন্টুর ছিল ১৪টি খেলনা গাড়ি।

১২. এক গোয়ালা ও এক লিটার দুধ: প্রথমে ৩ লিটারের পাত্রে ৩ লিটার দুধ নিয়ে তা ৫ লিটারের পাত্রে ঢালতে হবে। ২য়বার একইভাবে আরও ৩ লিটার দুধ নিয়ে ৫ লিটারের পাত্রে আস্তে আস্তে ঢালতে হবে যতক্ষণ না ৫ লিটারের পাত্রটি পূর্ণ হয়। পাত্রটি পূর্ণ হওয়ার পর যে অবশিষ্টদুধ ৩ লিটারের পাত্রে থেকে যাবে তার পরিমাণ ১ লিটার।

১৩. ২০ মন ধান ও ২০ জন লোক: ১ জন পুরুষ (৩ মণ ধান), ৫ জন স্ত্রীলোক (১০ মন ধাণ) এবং ১৪ জন শিশু (৭ মণ ধান)।

১৪. তিন ভাগের এক ভাগ ও চার ভাগের এক ভাগ: সংখ্যাটি ২৪

১৫. অর্ধকিলোমিটার লম্বা ট্রেন ও সেতু: মালবাহী ট্রেনের শেষ বগিটি সেতুর ওপারে আসতে হলে ইঞ্জিনের পুরো সেতু পার হয়ে আরও অর্ধকিলোমিটার যেতে হবে। মোট দূরত্ব ১ কিমি, সময় ১ মিনিট।

১৬. পার্কের গাছ: নারিকেল গাছ ৬০টি, আম গাছ ৪৫টি, বট গাছ ৩৬টি এবং ফুলের গাছ ৩৯টি।

১৭. ১০% লবণমিশ্রিত শরবত: ০.১৮ লিটার বা ১.৮ লিটার পানি। (১ লিটার পানির ওজন ১ কিলোগ্রাম)

১৮. ১ হতে ১৬:


১৯. `\frac{১}{৩}` দিয়ে ভাগ: ৭০

২০. ছয় ঘন্টার টেবলেট: ১৩টা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Global Advertising

Advertise for the global promotion of your organization

Reach millions of people worldwide with powerful advertising

Advertise Now

Bottom Post Ad

Global Advertising

Advertise for the global promotion of your organization

Reach millions of people worldwide with powerful advertising

Advertise Now

Ads Area

Global Advertising

Advertise for the global promotion of your organization

Reach millions of people worldwide with powerful advertising

Advertise Now